
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা নাঈম আহমেদের বাড়ীতে হামলা ও ভাংচুর করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পতন ঘটে। এরপর থেকে বাংলাদেশে আওয়ামীগ ও ছাত্রলীগের উপর হামলা চালায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এদিকে গত ৮ অক্টোবর বিকালে ছাতক উপজেলা্র ১০ নং ডুলার বাজার ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাঈম আহমেদের বাড়িতে বিএনপি জামায়াতের নেতা কর্মীরা হামলা ও ভাংচুর করে। এসময় তারা নাঈম আহমেদকে না পেয়ে তার মায়ের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে।
(ভিডিও সহ নিউজ)
পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা নাঈম আহমেদের মা বিউটি বেগম সাংবাদিকদের বলেন- আমার ছেলে নাঈম আহমেদ ছাতক উপজেলা ছাত্রলীগের একজন কর্মী ছিলো, সে বর্তমানে যুক্তরাজ্যে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি জামায়াতের নেতাকর্মীরা আমার বাড়িতে সবসময় হামলা চালাচ্ছে, আমার বাড়ীঘর ভাংচুর করে, ও আমার শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।
আপনার মতামত লিখুন :