
স্টাফ রিপোর্টার:
সরকার ও সংস্কারপন্থী বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী রাষ্ট্রদ্রোহী ডিজিটাল সন্ত্রাসীদের বিচারের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৭ নভেম্বর ২০২৪ ইংরেজি সোমবার দুপুরে, বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আয়োজনে জগন্নাথপুর পৌর পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সামাজিক ব্যাক্তিত্ব ও বৈষম্য বিরোধী আন্দোলনের জগন্নাথপুর উপজেলা ছাত্র সমন্ময়ক মো: ফয়জুল ইসলামের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্রনেতা আনোয়ার হোসেন, সুয়েব আহমদ, রাসেল মিয়া, মছব্বির মিয়া সহ আরো অনেকে।
এসময় রুহেল মিয়া, সাকিব আহমদ, আঃ রাজ্জাক, মতিন মিয়া সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করতে আওয়ামী নামধারী একটি গোষ্ঠী তৎপর। এর ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আওয়ামী এই দোসর চক্রের অন্যতম সিলেট সিটি কর্পোরেশনে অবৈধভাবে নির্বাচিত ও জুলাই বিপ্লব আন্দোলনে অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এছাড়া তাদের দোসর নাঈম আহমেদ, রিয়াজ উদ্দিন সহ প্রবাসে আরো যতো ডিজিটাল সন্ত্রাসী রয়েছে অনতিবিলম্বে সেসকল ডিজিটাল সন্ত্রাসীদের ইন্টারপুলের মাধ্যমে দেশে এনে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলানোর জন্য ড. ইউনুস সরকারের প্রতি আহবান জানানো হয়। তারা বলেন দেশ ও জাতীর স্বার্থে- সব ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে যে-সব শহীদ দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। একটি বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
আপনার মতামত লিখুন :