জগন্নাথপুরে ৫ম শ্রেনীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-সুনামগঞ্জ পোস্ট ডটকম


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৪, ৬:৩৪ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ৫ম শ্রেনীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-সুনামগঞ্জ পোস্ট ডটকম

 

শাহ ফুজায়েল আহমেদ, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরের ১নং কলকলি ইউনিয়নের “ব্লক-থ্রী ইউনাইটেড সোসাইটি”র আয়োজনে ৫ম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ খ্রিঃ মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

  • মেধাবৃত্তি পরীক্ষা শুভ উদ্বোধন করেন,বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক, ওয়ারিদুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো:হাবিবুর রহমান।প্রধান অতিথি হিসেবে ছিলেন,জগন্নাথপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা।

 

 

মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় করেন, মহিবুর রহমান সুফি (মজিদপুর), আনছার মিয়া (হিজলা), হাবিবুর রহমান (নাদামপুর ), জাহাঙ্গীর খান ( গোরার গাও ), শামীম আহমদ (খাসিলা), আখলাকুল রহমান চৌধুরী (খাসিলা ), আব্দুল বারিক লন্ডন প্রবাসী (মজিদপুর ), আনহার মিয়া (মোহাম্মদপুর)সহ আরও অনেকে।

উল্লেখ্য,বৃত্তি পরীক্ষায় ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।পরীক্ষা শেষে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের আপ্যায়ন ও অভিনন্দন পত্র বিতরণ করা হয়।

সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে উৎসবের আমেজ তৈরি হয়।

আগত শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ব্লক থ্রি ইউনাইটেড সোসাইটি কর্তৃক ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশংসা করেন।

বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক মো:হাবিবুর রহমান জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরনের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে  বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা লেখা পড়ায় মনোযোগী ও প্রতিযোগী  হবে। “ব্লক থ্রী ইউনাইটেড  সোসাইটির “কর্তৃপক্ষসহ সবাইকে অন্তরিক শুভেচ্ছা জানান এবং এর ধারাবাহিকতা ধরে রাখার আহবানও জানান তিনি।