বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের আরেকটি অর্জন-


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৪, ৭:২৭ পূর্বাহ্ন
বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের আরেকটি অর্জন-

শাহ ফুজায়েল আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি : সুনামগঞ্জের  ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুরের উদ্যোগে আব্দুস সামাজ আজাদ অডিটোরিয়ামে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ বিতরন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সামাজিক সংগঠনকে সম্মাননা স্বারক ও সার্টিফিকেট প্রদান অনুষ্টান হয়।

উক্ত অনুষ্টানে সমাজসেবায় অসামান্য অবদান রাখায় ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের স্বনামধন্য সামাজিক সংগঠন বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ কে সম্মাননা স্বারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

  • এ সময় বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের পক্ষ্যে এ সম্মাননা গ্রহণ করেন সংগঠনের সভাপতি মোঃ নবীর হোসাইন, অন্যতম উপদেষ্টা জনাব আলিম উদ্দিন ও জনাব আবু নাসির। উক্ত সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জগন্নাথপুরের কৃতি সন্তান, সিলেট ইন্সটিটিউট অভ হেলথ এর সহকারী অধ্যাপক গরিবের ডাক্তার খ্যাত ডাঃ মধুসূদন ধর, জগন্নাথপুর থানার ইন্সপেক্টর ( তদন্ত) জয়নুল আবেদিন, বৃহত্তর সিলেটের স্বনামধন্য ফুটবলার ও বাফুফে ডিপ্লোমা লাইসেন্সধারী কোচ রুহুল আমিন রাহুল, ফেয়ারফেইস জগন্নাথপুরের সভাপতি সাইফুর রহমান মিনহাজ ও স্থায়ী কমিটির মহাসচিব এম. শামীম আহমদ। মূলত বিগত ৮ বছর যাবত নানাভাবে শিক্ষাক্ষেত্রে অবদান, অসুস্থ রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা, গৃহহীনকে ঘরের ব্যবস্থা করে দেওয়া,দরিদ্র পরিবারের মেয়ের বিবাহে সহযোগীতা করা, বন্যা ও করোনার মত দুর্যোগে ত্রানসামগ্রী বিতরন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয়ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখায় বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ কে এই স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের অন্যতম উপদেষ্টা জনাব আলিম উদ্দিন তার বক্তব্যে সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্য, উপদেষ্টা ও নির্বাহীদের ভূয়সী প্রশংসা করেন।