
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামের বাসিন্দা মাহমুদ আলীর ছেলে যুবলীগ নেতা, যুক্তরাজ্য প্রবাসী মোঃ লোকমান হেকিমের বাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়েছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পতন ঘটে। এরপর থেকে বাংলাদেশে আওয়ামীগ ও ছাত্রলীগের উপর হামলা চালায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এদিকে গত ১১ আগস্ট বিকালে যুবলীগ নেতা লোকমান হেকিমের বাড়িতে বিএনপি জামায়াতের নেতা কর্মীরা হামলা ও ভাংচুর করে। এসময় তারা লোকমান হেকিমকে না পেয়ে তার বাড়ীঘর ভাংচুর করে। অন্যদিকে গত ২৯ অক্টোবর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ও স্বেচ্ছাসেবক সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের মোট ৫৭ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি মামালা দায়ের করা হয়। তার মধ্যে যুবলীগ নেতা লোকমান হেকিমকে আসামি করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর জগন্নাথপুর থানা পুলিশ বার বার লোকমান হেকিমের বাড়ীতে গিয়ে অভিযান চালায়।
এসময় তারা লোকমান হেকিমকে না পেয়ে তার পরিবারের অন্যান্য সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং লোকমানকে না এনে দিলে তাদেরকে গ্রেফতার করবে বলে হুমকী দেয়। এঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এব্যাপারে জগন্নাথপুর যুবলীগ নেতা লোকমানের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের বলেন- লোকমান হেকিম যুবলীগের একজন কর্মী ছিলো, সে বর্তমানে যুক্তরাজ্যে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি জামায়াতের নেতাকর্মীরা আমাদের বাড়িতে হামলা চালায়, আমাদের বাড়ীঘর ভাংচুর করে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
আপনার মতামত লিখুন :